গাইবান্ধা

নানা বাড়ী বেড়াতে এসে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

দুই শিশুর দেহ ডোবায় পড়ে মৃত্যুর দৃশ্য, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশুর দেহ ডোবায় পড়ে মৃত্যুর ঘটনা, পরিবারের শোক ও শোকপ্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়ী বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭) নামের দুই শিশুর মৃত্য হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে। সাদিয়া পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের সমেস পাড়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা। আর পলি রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার কন্যা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ছেলে-মেয়েদের সাথে খেলার সময় বাড়ীর পাশে বালু তোলার পানি ভর্তি একটি গর্তে পড়ে যায় তারা। বেশ কিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায় বাকি সঙ্গীরা বাড়ী এসে খবর দেয়। খবর পেয়ে তাদের অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন জানান, মৃত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির মরদেহ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিষয়:গোবিন্দগঞ্জ
প্রতিবেদক

ফারুক হোসেন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…