অপরাধ

গলায় ছুরি ধরে শিশু ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক যুবক

আটক যুবককে নিয়ে দুই পুলিশ কর্মকর্তা, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবককে দুই পুলিশ কর্মকর্তা আটক করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার (১০ মে) বিকাল আনুমানিক বিকাল তিনটায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বর্ধনকুঠির নামক স্থানে ছোট্ট একটি ঝোপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক।

ওই যুবকের নাম রোমান সরকার। তিনি গোবিন্দগঞ্জ থানা বোয়ালিয়ার এলাকার থানার মাসুদ রানার ছেলে।

স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক।

বিষয়:গোবিন্দগঞ্জধর্ষণের চেষ্টাবিক্ষুব্ধ জনতা
প্রতিবেদক

ফারুক হোসেন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…