জনপদ

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

বিয়ে বাড়িতে শিশুদের জন্য বিদ্যুৎ সংযোগের ঝুঁকি ও দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে বাড়িতে একত্রিত পরিবারের সদস্যরা, কিছু শিশু বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় শোকাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) দুপুরে উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া (৯) একই গ্রামের লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া (১২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, ওই গ্রামের ফারুখ মিয়ার বাড়ির বিদ্যুতের খুঁটি থেকে অনিরাপদভাবে বিদ্যুৎ সংযোগ নেয় প্রতিবেশী বাচ্চু মিয়া। রোববার বাচ্চু মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে দেখার জন্য নয়ন ও নাঈম ওই বাড়িতে যায়। এ সময় বিদ্যুতের সংযোগের তারে বাচ্চু মিয়ার বাড়ির একটি টিনের ঘর বিদ্যুতায়িত ছিল। নয়ন ও নাইম যাওয়া পথে ঘরটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…