কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই। মারা যাওয়া শিশু জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে, আর আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে।
শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯ টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।






