চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে এক বাংলাদেশিকে জিম্মি-মারধর, ২ বাংলাদেশি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি জিম্মি ও মারধর, গ্রেপ্তার দুই, মালদ্বীপে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে টাকা দাবির অভিযোগে দুই বাংলাদেশি মুহাম্মদ আজিজুল (৩৭) ও সাদীগুল মিয়া (৩৭) আটক

মালদ্বীপের রাজধানী মালেতে এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে টাকা দাবির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে পুলিশ জানতে পায়, এক বাংলাদেশিকে আটকে রেখে মারধর করা হচ্ছে এবং অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে অর্থ দাবি করছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশ ভুক্তভোগীর মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান শনাক্ত করে এবং মালের এসআই গেস্টহাউস থেকে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাংলাদেশি নাগরিক মুহাম্মদ আজিজুল (৩৭) ও সাদীগুল মিয়া (৩৭)। আদালত তাদের ১৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে। পুলিশের তথ্যমতে, তারা বৈধ ভিসা ছাড়াই মালদ্বীপে অবস্থান করছিলেন।

আদালতে দেয়া জবানবন্দিতে আজিজুল স্বীকার করেন, তিনি ভুক্তভোগীকে আঘাত করেছেন। তার দাবি, দীর্ঘদিন কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে।

অপরদিকে সাদীগুল দাবি করেন, তিনি কাউকে অপহরণ বা আক্রমণ করেননি, কেবল সেই কক্ষেই থাকতেন যেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল।

উল্লেখ্য, মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি বড় সংকটে পরিণত হয়েছে। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের একটি বড় অংশই বাংলাদেশি।

ট্যাগ: অর্থ দাবিদুই বাংলাদেশি গ্রেপ্তারমালদ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবদল নেতা নিহত

পরবর্তী

মেসিকে ছাড়া পয়েন্ট হাতছাড়া মিয়ামির

পরবর্তী
মিয়ামির ফুটবল খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ছাড়া পয়েন্ট হাতছাড়া মিয়ামির

ট্রাম্প ও জেনারেল মার্ক মিলি, দুই মার্কিন সামরিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানসহ ৩ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

সর্বশেষ

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT