যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা হলে বোস্টন ইউনির্ভাসিটির এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ এবং ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী।
শুক্রবার বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন শহরের উডহ্যাল রোডে একটি গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়।
গুরুতর অবস্থায় নিকটস্থ সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা শাকিলের মৃত্যুর তথ্য জানান। জীপে থাকা আহতরা হলেন তাহমিদুর চৌধুরী, সুব্রত চৌধুরী, এবং যসোয়া রিভারা।
ঘটনায় নিহতদের স্বজন ও কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।







