ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভুল তথ্য’ ছড়াচ্ছে টুইটারের ব্লু অ্যাকাউন্টগুলো। আর সংঘাতের এই মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্টগুলো বেশ ভাইরালও হচ্ছে। তাতে আরও ইন্ধন যোগাচ্ছে এই বিশ্বস্ত ব্লু অ্যাকাউন্টগুলো।
রোববার ৯ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পোস্টগুলো বেশ ভাইরাল হয়। এর মধ্যে সবচেয়ে বেশি হয় টুইটার পোস্টগুলো, যেগুলো আবার ব্লু অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বা শেয়ার করা হয়।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ৫০০ দিনেরও বেশি সময় ধরে চলামান। যার ফলে এর সাথে সম্পৃক্ত পোস্টগুলোও দ্রুত ভাইরাল হচ্ছে। আর সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে ছাড়নো হচ্ছে মিথ্যা ও বিভ্রান্তিকর সব পোস্ট।
সম্প্রতি ফ্রান্সের দাঙ্গা সম্পর্কেও অনেক বিভ্রান্তিকর পোস্ট করা হয় অনলাইনে, যা পরে ব্লু অ্যাকাউন্টগুলো থেকে শেয়ার করা হয়। গত সপ্তাহে প্রকাশিত এক ভাইরাল পোস্ট ইউক্রেনে মার্কিন সহায়তার কথা উঠে আসে। এবং ইউক্রেন ফ্রান্সের দাঙ্গাকারীদের সহায়তা করছে বলে জানানো হয়।
দু’টি রাইফেল এর ছবিসহ প্রকাশিত এই পোস্টে বলা হয়, ‘ইউক্রেন থেকে আসা আমেরিকান রাইফেল দিয়ে ফরাসি পুলিশকে গুলি করা হয়।’
আর এই পোস্টটি ব্লু সাবস্ক্রিপশন করা টুইটার অ্যাকাউন্টসহ বেশ কয়েকটি অ্যাকাউন্ট শেয়ার করে। এতে দেখা যায়, প্রায় এক মিলিয়নেরও বেশি পাঠক এটি পড়েছে।
বিবিসি এর সত্যত্য খুঁজতে গিয়ে দেখে, প্রকাশিত ছবিটি ২০১২ সালে রাশিয়ায় অনুষ্ঠিত একটি শুটিং প্রতিযোগিতার চিত্র। এছাড়াও বিবিসি জানায়, সম্প্রতি ফ্রান্সের অস্থিরতার সময় ইউক্রেনের দেওয়া অস্ত্র ব্যবহার করা হয় এমন প্রমাণ নেই।

এছাড়াও রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে ‘শিশু কারখানা’ আবিষ্কার করেছে বলে ভাইরাল হওয়া পোস্টটি সম্পর্কে বিবিসি জানায়, এটি মিথ্যা ও বিভ্রান্তিকর একটি পোস্ট। পোস্টে বলা হয়, ইউক্রেনে একটি শিশু কারখানার আবিষ্কার করেছে রাশিয়া। যেখানে দুই থেকে সাত বছর বয়সী শিশুদেরকে ‘ফ্যাক্টরি ফার্মড’ বলা হয়। আর এই শিশুদের ‘শিশু যৌন পতিতালয়ে’ পাঠানো হয়। এছাড়াও তাদের অঙ্গ সংগ্রহ করে পশ্চিমে বিক্রি করা হয়।










