চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের ব্যর্থতার দায় কার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রশ্নটা ইতিমধ্যে উঠে গেছে। ওয়েস্ট ইন্ডিজের এমন হারের দায় আসলে কার? বিশ্বকাপ থেকে ক্যারিবিয়ানদের প্রথম রাউন্ডেই বিদায় নিশ্চিতের পর কিছু কারণও টেনেছেন দর্শক-সমর্থকরা। বিশ্লেষণ, ট্রলেরও কমতি নেই। কেউ আঙুল তুলেছেন বোর্ডের দিকে, অর্থাভাবকেও কারণ মানছেন অনেকে। কারও মতে, পুরো দায় টি-টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালাদের ‘বালখিল্য’ ক্রিকেটের।

স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে টুর্নামেন্টে শুক্রবার পর্যন্ত টিকে ছিল ২০১২ ও ২০১৬ শিরোপাজয়ী দলটি। বাঁচা-মরার ম্যাচে তাদের সুপার টুয়েলভে যাওয়ার আশায় জল ঢেলে দিয়েছে আয়ারল্যান্ড। গত আসরে সুপার টুয়েলভে খেলতে পারলেও নিকোলাস পুরানদের যাত্রা এবার থেমে গেল অনেক পেছনে।

ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচে ২ হার ও এক জয় মেনে নিতে পারছেন না সমর্থকরা। মায়া কান্নায় ক্যারিবিয়ানদের বিদায়ে তাদের পাশে থাকার কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অনেকে।

টুইটারে কুশল মান্ডা নামের একজন লিখেছেন, ‘টি-টুয়েন্টিতে দুইবারের চ্যাম্পিয়নদের বিদায় স্তম্ভিত করে দিয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২২ থেকে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে তোমাদের মজা করা মিস করব।’

অভিষেক ভারেয়া নামের একজন সরাসরি আঙুল তুলেছেন অধিনায়ক পুরানের দিকে। তার মতে, দুইবারের চ্যাম্পিয়নদের দ্রুত বিদায় নেয়ার দায় পুরোটাই বর্তাচ্ছে পুরানের হতশ্রী ব্যাটিং এবং বাজে অধিনায়কত্বের উপর।

ইমোজি ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ দলকে ট্রল করেছেন ক্রুনাল নামের একজন। হাসির ছবিতেও জুড়ে দেয়া হচ্ছে পুরান-মেয়ার্সদের মুখচ্ছবি।

Reneta

উইন্ডিজ ক্রিকেটের বোর্ডের দিকে আঙুল তুলেছেন আরেক টুইটকারী। লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্টের স্ট্রাকচারের দিকে নজর দেয়া উচিত, কেনো খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলতে নাকসিটকায়। সারাবছর লিগগুলোতে খুব বেশি ফোকাস থেকে নিজেদের আর্থিক চাহিদা পূরণ করে।’

ট্রল-সমবেদনা ছাপিয়ে তিক্ত সত্য হচ্ছে ক্যারিবিয়ান দল আগেভাগেই অস্ট্রেলিয়া ছাড়ছে। বিশ্বকাপে বাজে পারফর্ম ও দলের খারাপ করার পুরো দায় নিজের ঘাড়ে নিয়েছেন অধিনায়ক পুরান। তবুও প্রশ্ন, দায়টা কার? শুধুই কি পুরানের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইটারপুরানমেয়ার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT