শিগগির বিয়ে করতে চলেছেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। পাত্রী মডেল ও গায়িকা সুকি ওয়াটারহাউজ।
চার বছরেরও বেশি সময় ধরে সুকি ওয়াটারহাউজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ অভিনেতা। প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিপল’ জানিয়েছে, শিগগির বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা।
এক সূত্র ‘পিপল’-এ বলেছেন, ‘তাদের বাগদান হয়েছে। দুজনেই বিয়ে সেরে ফেলতে চাইছেন। এটা তাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।’
গত সোমবার লন্ডনে সুকির হাতে একটি হীরার আংটি দেখা যায়। এরপরেই রটে বাগদানের গুঞ্জন।
এর আগে নভেম্বরে সুকি ওয়াটারহাউজ তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন। মেক্সিকোর করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে পারফর্ম করা ভক্তদের খবরটি জানান তিনি।
২০১৮ সালে এই জুটির রোমান্সের গুঞ্জন প্রথম শোনা যায়। ২০২০ সালে করোনভাইরাস মহামারি চলাকালীন রব ও সুকি একসঙ্গে কোয়ারেন্টাইনে থাকার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।
সূত্র: বলিউড লাইফ

