চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে ফোন করলেন তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০১, জুন ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

তৃতীয় বারের মত নির্বাচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ করেন। এই ফোনালাপে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট ব্যাপী পরস্পরের সাথে কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের উপরে ছিল।

প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করে তুরস্কের জনগণের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রতি তার আস্থার কথা জানান। যা তুরস্কের দ্বিতীয় দফার নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোন প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ মানসিকভাবে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সাথে দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করেছে। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে যেন তুরস্কের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকে সেই কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কের প্রেসিডেন্টপ্রধানমন্ত্রী শেখ হাসিনাফোনালাপরিসেপ তাইয়্যেপ এরদোয়ানশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT