পর পর দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক
তুরস্কে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের ছবি, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দুই সপ্তাহের ব্যবধানে তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারো ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তুরস্কের হাতায় প্রদেশ ও সিরিয়া সীমান্তে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানায় মার্কিন জিওলজিক্যাল সার্ভে। এতে ঘরবাড়ি হারিয়ে প্রচন্ড শীতে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের আধারেই তাবু ছেড়ে স্বজনদের নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন অনেকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






