অর্থনীতি

বাংলাদেশে তুরস্কের কোম্পানিগুলো ভালো ব্যবসা করছে: রাষ্ট্রদূত

বাংলাদেশে শীর্ষস্থানীয় ইউরোপীয়ান ব্র্যান্ড কালে সিরামিকসের যাত্রা শুরু

তুরস্কের কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবসা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে তুরস্কের কোম্পানিগুলোর প্রতিনিধিরা ব্যবসা সংক্রান্ত আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেছেন বাংলাদেশে তুরস্কের কোম্পানিগুলো ভালো ব্যবসা করছে।

রোববার ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে শীর্ষস্থানীয় ইউরোপীয়ান ব্র্যান্ড কালে সিরামিকস যাত্রা শুরুর দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন: এ ধরনের উদ্যোগ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে।

বিশ্বের সবচেয়ে হালকা পোরসেলিন টাইলস ‘কালেসিন্টারফ্লেক্স’ বাংলাদেশে নিয়ে এসেছে তুরস্কের সবচেয়ে বড় সিরামিক টাইলস প্রস্তুতকারক কালে সিরামিকস। ইউরোপের তৃতীয় বৃহত্তম এই সিরামিক প্রস্তুতকারক এখন থেকে বাংলাদেশে স্যানিটারিওয়্যারের পাশাপাশি কালেসিন্টারফ্লেক্স, ইতালীয় মার্বেল এবং রয়্যাল মার্বেল সিরিজসহ তাদের প্রিমিয়ার টাইলসগুলো সরবারহ করবে।

বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার, বাড়ি-মালিকদের টাইলস, স্যানিটারিওয়্যারের জগতে এক নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…