চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূকে হাত-মুখ বেঁধে পানিতে ফেলে হত্যার চেষ্টা

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
১০:০৯ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
জনপদ, নাটোর
A A

নাটোরের বড়াইগ্রামে সোনিয়া খাতুন নামে এক গৃহবধূকে হাত ও মুখ বেঁধে পুকুরের পানিতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীরামপুর সরকারপাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী মোমেনা বেগম, মেহেনাজ খাতুনসহ আরও কয়েকজন শ্রীরামপুর সরকারপাড়ার ফারুক মোল্লার স্ত্রী সোনিয়া খাতুনকে তাদের বাড়িতে ঢুকে হাত মুখ বেঁধে ফেলে। পরে হত্যার উদ্দেশ্যে সোনিয়াকে পাশের পুকুরে ফেলে দেয়। এসময় সোনিয়ার দুই সন্তানের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন সোনিয়াকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধূকে পানিতে ফেলে হত্যাচেষ্টানাটোরের বড়াইগ্রামবড়াইগ্রাম থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT