চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ওপর ৫০% শুল্ক আরোপের নির্দেশ ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাক ও ট্রাক্টর দিয়ে ভরপুর রাস্তা, শ্রমিকরা কাজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ান তেল ও গ্যাস আমদানির শাস্তি হিসেবে বুধবার ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া ২৫% শুল্কের পাশাপাশি অতিরিক্ত আরও ২৫% শুল্ক আরোপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আমদানির ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০%-এ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ মার্কিন জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির জন্য একটি চলমান হুমকি, যার ফলে জাতীয় জরুরি অবস্থা মোকাবিলায় আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। ভারতের রাশিয়ান তেল আমদানি ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ মোকাবিলায় মার্কিন প্রচেষ্টাকে দুর্বল করে।

রাশিয়ার তেল ও গ্যাসের বৃহত্তম ক্রেতাদের মধ্যে রয়েছে চীন, ভারত এবং তুরস্ক। বিশ্বব্যাপী পণ্য তথ্য প্ল্যাটফর্ম কেপলার অনুসারে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বৃহত্তম ক্রেতা হচ্ছে ভারত। যা ভারতের সামগ্রিক সরবরাহের ৩৫% এরও বেশি।

সংবাদ সংস্থা রয়টার্সের বাণিজ্যিক তথ্যে জানা গেছে, ভারত এই বছরের প্রথম ছয় মাসে প্রতিদিন প্রায় ১.৭৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল কিনেছে। এ বিষয়ে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলেন, ভারতের ওপর শুল্ক আরোপ কেবল শুরু- “আপনি আরও অনেক কিছু দেখতে পাবেন, এত ‘সেকেন্ডারি স্যাংশন’।

অতিরিক্ত শুল্কের অর্থ হল- টেক্সটাইল, রত্ন ও গহনা, অটো যন্ত্রাংশ এবং সামুদ্রিক খাবারের মতো গুরুত্বপূর্ণ ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ৫০% উচ্চ শুল্ক আরোপ করা, যা কর্মসংস্থান সৃষ্টিকারী প্রধান খাতগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। আইফোন এবং ফার্মাসহ ইলেকট্রনিক্স আপাতত শুল্কের বাইরে থাকবে।

Reneta

এরআগে, রাশিয়া থেকে তেল কেনার ওপর ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিকে “অবিচার এবং অযৌক্তিক” বলে অভিহিত করেছে ভারত।

ফেডারেশন অফ ইন্ডিয়া এক্সপোর্টস অর্গানাইজেশনস অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তকে “অত্যন্ত মর্মান্তিক” বলে অভিহিত করেছে। এই শুল্কআরোপে আমেরিকায় ভারতের রপ্তানির ৫৫% ক্ষতি হবে।

দিল্লি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) অনুসারে, শুল্ক আরোপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের দাম অনেক বেশি হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রগামী রপ্তানি ৪০-৫০% কমে যেতে পারে।

প্রাক্তন ভারতীয় বাণিজ্য কর্মকর্তা ও জিটিআরআই এর প্রধান অজয় শ্রীবাস্তব বলেছেন, ভারতের শান্ত থাকা উচিত, কমপক্ষে ছয় মাস প্রতিশোধ এড়ানো উচিত। তাদের স্বীকার করা উচিত, হুমকি বা অবিশ্বাসের মুখে আমেরিকার সাথে অর্থপূর্ণ বাণিজ্য আলোচনা এগিয়ে যেতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে ট্রাম্পের শুল্ক আরোপরাশিয়ান তেল কেনার দায়ে শুল্কবৃদ্ধিশুল্ক যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT