চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সরকারের খরচ কমাতে একে অন্যের কাজে মুগ্ধ ট্রাম্প-মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (এফএএ) কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট এবং এক্স-এর মালিক ইলন মাস্ক এক যৌথ সাক্ষাতকারে মার্কিন সরকারের খরচ কমিয়ে আনার বিষয়টি জানিয়েছেন। এইসময় দুই পক্ষকেই, দুই পক্ষের প্রশংসা করতে দেখা গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফক্স নিউজের সাথে একটি সাক্ষাতকারে ট্রাম্প বলেন, তিনি মার্কিন সরকারের খরচ কমানোর জন্য ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)’-এর নেতৃত্ব দেয়ার জন্য ইলন মাস্ককের সাথে কাজ করতে চেয়েছেন। কারণ তিনি জানতেন মাস্ক এই কাজে তার সহযোগিতা করতে পারবেন।

ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ হোস্ট শন হ্যানিটিকে বলেন, আমি তাকে (ইলন মাস্ক) সম্মান করি, আমি সবসময় সম্মান করেছি। আমি জানতাম না তিনি কিছু বিষয়ে সঠিক ছিলেন। ইলন এমন কিছু কিছু কাজ করেছেন, যা আসলেই উন্নত এবং প্রশংসনীয়।

ফিরতি উত্তরে ইলন মাস্ক বলেন, আমি প্রেসিডেন্টকে ভালোবাসি। আমি আমাদের সম্পর্ক স্বচ্ছ করতে চাই। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প একজন ভালো মানুষ। প্রেসিডেন্টকে মিডিয়াতে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটি সত্যিই আপত্তিজনক।

তিনি বলেন, এই মুহুর্তে, আমি প্রেসিডেন্টের সাথে অনেক সময় কাটিয়েছি এবং একবারও আমি তাকে এমন কিছু করতে দেখিনি যা খারাপ বা নিষ্ঠুর।

Reneta

ইলন মাস্ক এই পর্যন্ত  ডিওজিই -এর প্রায় ২০ হাজার ফেডারেল সরকারী কর্মচারীদের ছাঁটাই করেছে এবং বরখাস্তের জন্য আরও প্রায় ২ লাখ কর্মচারীদের নির্ধারণ করেছেন।

মঙ্গলবার সাক্ষাতকারে ট্রাম্প দাবি করেছেন, ডিওজিই সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার বা মেডিকেড সুবিধাগুলোতে কাটছাঁট না করেই শত বিলিয়ন ডলার সঞ্চয় করতে পেরেছে।

এবারের নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জয়ের পর প্রতিশ্রুতি পূরণে কাজে নেমে পড়েন তিনি। সরকারি ব্যয় হ্রাস কার্যক্রম পরিচালনার জন্য গঠন করেন ডিওজিই। দপ্তরটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT