মার্কিন নির্বাচনে ভোটগ্রহণের পর আনুষ্ঠানিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও, বেসরকারি গণনায় জিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে আবারও শপথ নিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতে এটা স্পষ্ট যে মার্কিন ইতিহাসে সবথেকে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প।
ফক্স নিউজের প্রতিবেদনে থেকে জানা যায়, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২২৬ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হতে উভয় প্রার্থীর জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট।
সে হিসেবে ট্রাম্প-ই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি এখনও।
ট্রাম্পের বর্তমান বয়স ৭৮ বছর ৪ মাস। সেই হিসেবে মার্কিন ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট। এর আগে সদ্য সাবেক প্রেসিডেন্ট ছিলেন সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট, তিনিও ৭৮ বছর বয়সে প্রেসিডেন্টের শপথগ্রহণ করেছিলেন। তবে ট্রাম্পের চেয়ে দুই মাসের কম ছিল তার বয়স।








