চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম নারী কংগ্রেস সদস্য রাশিদা ও ইলহানকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে বিস্তারিত জানায়।

মার্কিন কংগ্রেসের দুই সদস্য ইলহান ওমর এবং রাশিদা তালিব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণের সময় প্রতিবাদে চিৎকার করলে ট্রাম্প বলেন, তাদের “যেখান থেকে এসেছেন সেখানে” ফেরত পাঠানো উচিত।

মঙ্গলবার প্রায় দুই ঘণ্টাব্যাপী ভাষণে ট্রাম্প তার প্রশাসনের অভিবাসন দমন অভিযান এবং ফেডারেল সংস্থা ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় তিনি “অভয়ারণ্য শহর” বন্ধ করার আহ্বান জানান—যেসব শহর ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সীমিত সহযোগিতা করে।

এ সময় ওমর ও তালিব চিৎকার করে বলেন, আপনারা আমেরিকানদের হত্যা করেছেন! পরে ওমর সামাজিকমাধ্যমে লেখেন, তিনি তার বক্তব্যে অটল আছেন এবং দাবি করেন, তার নির্বাচনী এলাকার দুই ব্যক্তির মৃত্যুর জন্য প্রশাসন দায়ী।

পরদিন ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মুসলিম আইনপ্রণেতাকে ‘কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ’ আখ্যা দিয়ে লেখেন, তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত। তিনি আরও বলেন, তারা দেশের উপকারে আসতে পারেন না, বরং ক্ষতিই করতে পারেন।

Reneta

ওমর মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন, যার অন্তর্ভুক্ত শহর মিনিয়াপোলিস। অন্যদিকে তালিব মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী সদস্য। তিনি সামাজিক মাধ্যমে ট্রাম্পের মন্তব্যের জবাবে লেখেন, দুই মুসলিম নারী তাকে পাল্টা কথা বলায় তিনি ভেঙে পড়েছেন।

ট্রাম্পের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তবে ট্রাম্পপন্থীরা বলছেন, ভাষণের সময় প্রতিবাদ জানানো শিষ্টাচারবিরোধী ছিল।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন এবং অভিবাসন ইস্যুকে ঘিরে চলমান উত্তেজনাকে আরও উসকে দিয়েছে বলে পর্যবেক্ষকদের অভিমত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসন দমন অভিযানআইসিইইলহান ওমর এবং রাশিদা তালিবকংগ্রেসের দুই সদস্যকাস্টমস এনফোর্সমেন্টডোনাল্ড ট্রাম্পফেডারেল সংস্থা ইউএস ইমিগ্রেশনভাষণমার্কিন প্রেসিডেন্টস্টেট অব দ্য ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT