চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প স্ট্রেসড মুখে স্টেপে উঠছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ইসলামি রাজনৈতিক আন্দোলন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ কার্যকর হলে সংগঠনটির বিরুদ্ধে ওয়াশিংটন বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য ইকনোমিক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী, সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেস্যান্টকে মিশর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোর কার্যক্রম মূল্যায়ন করে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা বিশেষভাবে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার নির্দেশও ওই নির্বাহী আদেশে অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব দেশে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে সহিংসতার সমর্থন দিচ্ছে কিংবা তা উৎসাহিত করছে। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

Banglabid

উল্লেখ্য, ১৯২০-এর দশকে সেক্যুলার ও জাতীয়তাবাদী মতাদর্শের বিরোধিতা করে মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠা হয়। দ্রুত এটি মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে একটি প্রভাবশালী সংগঠনে পরিণত হলেও, প্রায়শই গোপনে তাদের কার্যক্রম পরিচালিত হয়। ট্রাম্প তার প্রথম মেয়াদেও একে সন্ত্রাসী সংগঠন ঘোষণার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর মার্কো রুবিও পুনর্ব্যক্ত করেন যে, এই বিষয়ে প্রশাসন কাজ করছে। ফ্যাক্ট শিটে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে উদ্বিগ্ন যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতার প্রচেষ্টা চালায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমুসলিম ব্রাদারহুড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদ নির্বাচনে ভোট দিতে সৌদি আরব প্রবাসীদের রেজিস্ট্রেশন ৪ থেকে ৮ ডিসেম্বর

পরবর্তী

ভোট দিতে নিবন্ধন করলেন ২৯ হাজার ৩৭৮ প্রবাসী

পরবর্তী
বাংলাদেশের ভোটার নিবন্ধন ও ভোট দেওয়ার প্রক্রিয়া বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট দিতে নিবন্ধন করলেন ২৯ হাজার ৩৭৮ প্রবাসী

ফুটবল খেলোয়াড়দের মধ্যে ঝগড়া, একজন রেফারিকে লাল কার্ড দেখাতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচে সতীর্থকে চড় মেরে লাল কার্ড

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT