চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে ‘রাজা’ বললেন ট্রাম্প!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সামাজিক মাধ্যমের একটি পোস্টে এবার নিজেকে ‘রাজা’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্যা গার্ডিয়ান জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, যানজট নিরসনের নামে অতিরিক্ত মূল্য নির্ধারণ বন্ধ হয়ে গেছে। ম্যানহাটন এবং নিউইয়র্কের সব জায়গা রক্ষা পেয়েছে। রাজা দীর্ঘজীবী হোক! ট্রাম্পের পোস্টটি প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়।

নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ যানজট কমানো ও গণপরিবহন খাতে তহবিল সংগ্রহের লক্ষ্যে ম্যানহাটনের ব্যস্ত সড়কে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি গাড়ি চালকের কাছ থেকে ৯ ডলার করে টোল আদায় করে থাকে। ট্রাম্প প্রশাসন এই টোল নীতির অনুমতি প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে ম্যানহাটনের ব্যস্ত সড়কে গাড়িচালকদের আর অতিরিক্ত ফি দিতে হবে না।

এই টোল ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল চালকদের ব্যক্তিগত গাড়ি নিয়ে ম্যানহাটনে প্রবেশ নিরুৎসাহিত করা, যাতে সেখানে যানজট কমে এবং গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হন মানুষ। তবে ট্রাম্প মনে করছেন, এই ফি বাতিল করলে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।

টোল আদায়ে প্রেসিডেন্টের আপত্তির কথা উল্লেখ করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের কাছে চিঠি পাঠিয়েছেন পরিবহনমন্ত্রী সিন ডাফি। তিনি এটিকে “পুরোনো এবং অনৈতিক” উল্লেখ করে বলেন, এই টোল সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তবে গভর্নর হোচুল দাবি করেছেন, টোল কার্যকর হওয়ার পর থেকে নিউইয়র্কে যানজট নাটকীয়ভাবে কমেছে এবং মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন। তিনি ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন, আমরা আইনের শাসনের দেশ, কোনো রাজার শাসিত দেশ নই। প্রেসিডেন্ট যদি এ সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে আমরা তাকে আদালতে দেখব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পরাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT