ইরান জানিয়েছে, দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মেনে নিয়েছে তারা। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরু হবে। এর আগে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া শর্তে ইরানে হামলা দুসপ্তাহ বন্ধ রাখার ঘোণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ দিয়ে চলাচল দু’সপ্তাহের জন্য নিরাপদভাবে হবে, তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে। হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দেওয়ায় তা বাতিল হয়ে গেছে ।






