চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় বুধবার (৬ মে) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্জিত সাফল্য এবং চলমান কূটনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির দিকে অগ্রগতি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উদ্যোগটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে ইরানের আরোপিত অবরোধ এখনও বহাল রয়েছে।

Banglabid

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ মূলত একটি প্রতিরক্ষামূলক সামরিক উদ্যোগ, যার উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র ওমান সাগর এলাকায় নৌ অবরোধ জারি করে, ফলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এই প্রেক্ষাপটে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার কারণে আপাতত তা স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহরমুজ প্রণালি
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT