চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষষ্ঠ ফাইনালে প্রথম শিরোপা জিতল অ্যামাজন ওয়ারিয়র্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবার শিরোপা স্বাদ গ্রহণ করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কাইরেন পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ষষ্ঠ ফাইনাল খেলা অ্যামাজনের এটা প্রথম শিরোপা। আগের পাঁচটি ফাইনালেই তারা বিভিন্ন দলের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়।

সোমবার বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়ানো ফাইনালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গায়ানা অ্যামাজনের অধিনায়ক ইমরান তাহির। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে প্রথমে আঘাত হানেন সাউথ আফ্রিকান পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ৪ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নাইট রাইডার্সকে একাই ধসিয়ে দেন।

এছাড়া তাহির ৪ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট এবং গুদাকেশ মতি ৪ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। তাদের সাথে যোগ দেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান পেসার রোমারিও শেফার্ড এবং র‌্যানসফোর্ড বিটন। বাকি দুই উইকেট শিকার করেন এ দুই পেসার। ওয়ারিয়র্সের বোলিং তোপে পূরান-রাসেল-ব্রাভোরা মাত্র ৯৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কেচি কার্টি।

শিরোপা জিততে নেমে ষষ্ঠবারের মতো কোনরকম ভুল করেনি অ্যামাজন। পাকিস্তানি ব্যাটার সাইম আইয়ুবের অপরাজিত ৫২ এবং ওয়েস্ট ইন্ডিয়ান শাই হোপের অপরাজিত ৩২ রানে এক উইকেট হারিয়ে মাত্র ১৪ ওভারে সহজে জয়ের বন্দরে নোঙর করে ইমরান তাহিরের দল। ষষ্ঠ প্রচেষ্টায় প্রথম শিরোপা দেখা পায় দলটি।

ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে একটি উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্টিতাহিরত্রিনবাগো নাইট রাইডার্সপোলার্ডপ্রিটোরিয়াসলিড স্পোর্টসসিপিএলহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT