বাংলাদেশ

বৃহস্পতিবার শিপ্রা বোস’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

শিপ্রা বোসের স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে, কালো ব্যাকগ্রাউন্ডে তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিপ্রা বোসের প্রতি শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের ছবি, যেখানে তার ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯০’ এর ছাত্র এবং গন অভুত্থানের সক্রিয়কর্মী শিপ্রা বোস এর প্রতি গণজাগরণের সহযোদ্ধারা শ্রদ্ধা জ্ঞাপন জানাবে। আগামী বৃহস্পতিবার ৬ জুলাই সকাল সাড়ে ৯টায় শাহবাগ প্রজন্ম চত্বরে তারা রাজপথের এই সক্রিয় সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানা গেছে।

এর আগে গত শনিবার ১ জুলাই সকাল ১১টা ১৮ মিনিটে ব্যাংকক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিপ্রা বোস। তিনি ‘সাইনোভিয়াল সারকোমা’ নামের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, মৃত্যুর আগে সর্বশেষ তিনি জাতিসংঘের সিনিয়র জেন্ডার উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন। ৯০’ এর দশকে রাজপথের সক্রিয় কর্মী। গণজাগরনের নেপথ্যের অন্যতম সংগঠন ছিলেন শিপ্রা বোস।

শিপ্রার গ্রামের বাড়ি ফিরোজপুরে। সেখানেই তার বেড়ে উঠা এবং প্রাথমিক শিক্ষা অর্জন। মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন শুরু করেছিলেন শিপ্রা। আর বিশ্ববিদ্যালয় থেকেই তার ছাত্র ইউনিয়নের সাথে পথচলা শুরু হয়েছিল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…