চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফের সমুদ্র উপকূলে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৫৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উচ্চ ঝড়ের মধ্যে ডুবে যাওয়া ট্রলার, রোহিঙ্গারা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় দু’জন উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। এ পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরের পর এখনও তিনজনের নিখোঁজের সংবাদ জানানো হয়। এর আগে গতকাল বুধবার দুপুর আড়াই টার দিকে টেকনাফ থেকে নিত্য পণ্য ও যাত্রী নিয়ে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে শাহপরীর দ্বীপের অদূরে সাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৬ জন উদ্ধার হলেও উদ্ধার তৎপরতা নিয়ে কোস্টগার্ডের চৌকিতে হামলা, ভাংচুর চালিয়েছে দ্বীপবাসী। এ সময় কোস্টগার্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। গুলিতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে।

সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার কারণে সেন্টমার্টিনের সাদ্দাম হোসেনের মালিকানাধীন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে রওনা দেয়। এসময় সেন্টমার্টিনের উদ্দেশ্যে ট্রলারটিতে ১২ জন যাত্রী উঠে। একই সঙ্গে ট্রলারটিতে ছিল ৬ জন জেলে। ট্রলারটি দুপুর আড়াই টার দিকে শাহপরীরদ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় পৌঁছলে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ঘটনার পর পরই সেন্টমার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি সার্ভিস বোটযোগে উদ্ধার তৎপরতা শুরু করে। শেষ পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ নুর মোহাম্মদ সৈকত (২২) সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা ও টেকনাফ সরকারি কলেজের ছাত্র।

এদিকে ট্রলার ডুবির পর উদ্ধার করতে যাওয়া একটি স্পিড বোট বুধবার সন্ধ্যার দিকে সাগরে ডুবে গেলে উদ্ধারকারী মো. ফাহাদ (২৮) এবং মো. ইসমাইল (২৭) সেন্টমার্টিন পশ্চিম কোনার পাড়ার মৃত আজম আলীর ছেলে এখনও নিখোঁজ রয়েছে।

এসময় স্পিড বোটে থাকা অপর তিনজন উদ্ধারকারী আব্দুল্লাহ, আরিফ ও উত্মত আলী রাত ১০টার দিকে সাঁতরে শাহপরীরদ্বীপ ও সাবরাং উপকূল দিয়ে তীরে উঠে। এনিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে বলে জানান মো. জাহাঙ্গীর। নিখোঁজ তিনজন হলো ডুবে যাওয়া ট্রলারের যাত্রী নুর মোহাম্মদ সৈকত ও উদ্ধারকারী ফাহাদ ও ইসমাইল।

অপরদিকে, ট্রলার ডুবির পর উদ্ধার তৎপরতার জের ধরে কোস্টগার্ডের সাথে সেন্টমার্টিনবাসির উত্তেজনা তৈরি হয়।

সেন্টমার্টিন থেকে কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, ট্রলার ডুবির পর কোস্টগার্ডকে অবহিত করা হলেও তারা উদ্ধার তৎপরতায় সাগরে নামেননি। দ্বীপবাসি সার্ভিস বোট ও ফিশিং ট্রলারে উদ্ধারে নামেন। এসময় ১৬ জনকে উদ্ধার করে ঘাটে ফিরলে কোস্টগার্ড সদস্যরা তাদের সাথে ছবি তোলার চেষ্টা করে। এতে দ্বীপবাসির সাথে উত্তেজনা সৃষ্টি হয়।

তারা বলেন, একপর্যায়ে উত্তেজিত লোকজন কোস্টগার্ডের চৌকিতে হামলা করে ভাংচুর করে এবং একটি যানবাহন পুড়িয়ে দেয়। এসময় ফাঁকা গুলি করে কোস্টগার্ড। এ ঘটনায় হানিফ নামের একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়।

ট্যাগ: কক্সবাজারটেকনাফ-সেন্টমার্টিনট্রলার ডুবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালকে বিদায় বলে দিলেন নাচো

পরবর্তী

আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে বিতর্ক ওঠা পরিস্থিতির তদন্ত শুরু

পরবর্তী
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ফুটবল মাঠে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে বিতর্ক ওঠা পরিস্থিতির তদন্ত শুরু

প্যারিসে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে ইসরায়েলের ম্যাচে ফিলিস্তিনিদের বিক্ষোভ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT