চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল‍্যে স্বাস্থ‍্যসেবা পেলেন পরিবহন শ্রমিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পরিবহন শ্রমিকদের কল‍্যাণে বিনাখরচে স্বাস্থ্যসেবার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় পরিবহন শ্রমিক লীগ।

শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পূর্ণ সহযোগিতায় এ সেবার আয়োজন করা হয়।

এ সময় সেবাস্থলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ইলমান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা), আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান তালুকদার (সাজু), এনামুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. আলী আশরাফ। আরও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক স্বামী বিবেকানন্দ আশ্রমের পৃষ্ঠপোষক সাধন রায় ও অঞ্জলি রায়।

বাংলাদেশ জাতীয় পরিবহন শ্রমিক লীগের কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ইলমান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান তাদের বক্তব‍্যে বলেন, ভবিষ‍্যতে শ্রমিকদের সেবায় তারা এ কার্যক্রমটি সারাদেশ ব‍্যাপী পরিচালনা করবেন এবং প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে শ্রমিকরা আজীবন চল্লিশ পারসেন্ট সুবিধায় চিকিৎসা পাবে বলে জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাথে হাসপাতালটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সেবা পাওয়া শ্রমিকরা কার্যক্রমটির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT