ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে রেল চলাচল বন্ধ

উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুরের জয়দেবপুর রেল জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেন জয়দেবপুর রেলওয়ে জংশন অতিক্রম করার সময় জয়দেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থলের দুই দিকের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে বেশ কয়েকটি ট্রেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






