চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঈদযাত্রায় ভোগান্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঈদযাত্রায় ভোগান্তি, ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঈদযাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন ঘরমুখো মানুষ। তবে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে, কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে।

স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, মঙ্গলবার শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। ট্রেন বিলম্বে আসায় ছাড়তে দেরি হয়েছে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। আশা করি সামনের দিনগুলোতে এই বিপর্যয় আর থাকবে না।

মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে তিনি আরও বলেন, ‘গতকাল ওই পারে একটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সে কারণে ট্রেন আসতে দেরি হয়েছে। এখান থেকে ছাড়তেও দেরি হয়েছে। একটা সময় ছিল যখন সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত ১২টায় বা পরের দিন এসেছে। এখন সে অবস্থা নেই। আমরা চাই মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে। সবাই আনন্দ করার জন্যই বাড়ি যাচ্ছে, এতে যেন কোনো বিঘ্ন না ঘটে।’

Banglabid

ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে দেখা গেল কর্মজীবী মানুষের অনেকেই পরিবারকে আগেভাগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ সময় বাড়ি যেতে দেখা যায়।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসে বাড়ি যাচ্ছেন শ্যামলী বিশ্বাস। তিনি বলেন, ‘এবার ঈদে একটু দ্রুতই বাড়ি যাচ্ছি।  কোনো জটিলতার মুখোমুখি হতে হয়নি।’

নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল রানা একতা এক্সপ্রেসে ঈশ্বরদী যাবেন। তিনি বলেন, ‘আমার ট্রেন সকাল ১০টায়। কিন্তু একটু আর্লি স্টেশনে চলে এলাম। বাড়ি যাব তাই খুশি লাগছে।’

Reneta

ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল ৭টা ৩০ মিনিটে। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে।

এক কিংবা দেড় ঘণ্টা দেরিকে শিডিউল বিপর্যয় বলতে নারাজ কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে বা দুর্ঘটনা না হলে আমরা ঈদযাত্রার বাকি দিনগুলোতে ঠিক সময়েই ট্রেন ছাড়তে পারব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাকমলাপুর রেল স্টেশনট্রেনরেলওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণের দায়ে গ্রেপ্তার ইংলিশ তারকা ফুটবলার

পরবর্তী

বন্যাকবলিত এলাকায় বাংলালিংকের ত্রাণ বিতরণ

পরবর্তী
বাংলালিংকের ত্রাণ বিতরণে বন্যাকবলিত এলাকার মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যাকবলিত এলাকায় বাংলালিংকের ত্রাণ বিতরণ

চলচ্চিত্র শিল্পের অসঙ্গতি ও প্রতিবাদের জন্য চলচ্চিত্রকর্মীদের মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র অনুদানে ‘অসঙ্গতি’র প্রতিবাদ, চলচ্চিত্রকর্মীদের ১০ দফা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT