রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারি সোমবারের সিল্কসিটি ট্রেনের চাকা অকেজো হয়ে যাওয়া এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা-বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হওয়ায় অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। প্রতিটি ট্রেন ৫ থেকে ৭ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। মঙ্গলবার সকালের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রেলরুটের আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন যাত্রা বাতিল করতে হয়েছে।






