জনপদ

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা- ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা- ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউনিটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৫ মে) ১১টার দিকে ত্রিশাল উপজেলার ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ কমিউনিটার ট্রেনটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ১১টার দিকে ফাতেমানগর স্টেশন ও আওলিয়ানগরের মাঝামাঝি এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিনে ত্রুটি দেখা হয়।

এসময় ট্রেনটি থেমে গেলে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি সচল করার চেষ্টা চলছে।

বিষয়:ট্রেন চলাচল বন্ধট্রেনের ইঞ্জিন বিকলঢাকা- ময়মনসিংহ
প্রতিবেদক

শেখ মহিউদ্দীন

স্টাফ রিপোর্টার, চ্যানেল আই, ময়মনসিংহ। সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাব।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…