চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালনায় ফিরছেন কিরণ রাও, প্রযোজনায় আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

২০১১ সালে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করার পর থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরছেন তিনি। তার পরিচালিত আসন্ন সোশ্যাল কমেডি সিনেমা ‘লাপাতা লেডিজ’। যার ট্রেলার প্রকাশ্যে আসবে আগামী ২৪ জানুয়ারি।

গেল বছরের সেপ্টেম্বরে প্রকাশ্যে এসেছিল ছবিটির টিজার। ১ মিনিট ৮ সেকেন্ডের টিজারে দেখা গিয়েছিল বিয়ের পরের রাতেই হারিয়ে যায় নতুন বউ। তার খোঁজেই হন্যে হয় সদ্য বিবাহিত বর। সেই বউ খোঁজার গল্প নিয়েই ‘লাপাতা লেডিস’ তৈরি করেছেন কিরণ রাও। টিজারে গ্রাম্য ভারতের ছবিও ফুটে উঠেছে।

ছবিতে একমাত্র পরিচিত মুখ রবি কিষাণ। এছাড়া সকলেই প্রায় নতুন মুখ। ‘লাপাতা লেডিস’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব ছাড়াও আরও অনেককে।

আমির খানের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনাও করেছেন জ্যোতি দেশপান্ডে। এছাড়াও সহ প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিওস্।

এদিকে গেল বছর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ ছবিটি। উক্ত আয়োজনে স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছে ছবিটি। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই এবং অতিরিক্ত সংলাপ লিখেছেন দিব্যনিধি শর্মা। আসছে ১ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত।

সূত্র: বলিউড হাঙ্গামা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'লাপাতা লেডিজআমিরআমির খানকিরণ রাওসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ: শাহিন

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

মে ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি

মে ৬, ২০২৬

স্বাধীনতা পদক প্রাপ্ত মুকিত মজুমদার বাবুকে চ্যানেল আইয়ের সংবর্ধনা

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডা. জাকির হোসেনের মায়ের মৃত্যুতে ঔষধ শিল্প সমিতির শোক

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT