চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ১১, জুলাই ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

দীর্ঘ আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে রুপিতে লেনদেন শুরু করল বাংলাদেশ ও ভারত। বগুড়ার কোম্পানি তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১ কোটি ৬০ লাখ ভারতীয় রুপির পণ্য কেনার জন্য ভারতীয় আমদানিকারকের এলসি খোলার মধ্য দিয়ে হয় প্রথম এই লেনদেন।

আজ মঙ্গলবার ঢাকার ‘লা মেরিডিয়ান’ হোটেলে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় আব্দুর রউফ তালুকদার জানান, সেপ্টেম্বরেই চালু হচ্ছে টাকা-পে ডেবিট কার্ড। রুপি এবং টাকায় লেনদেন সুবিধা থাকা এই কার্ডটি বাংলাদেশ এবং ভারতের ব্যবহারকারীদের জন্য। ভারতে কার্ডটি উদ্বোধন হবে ডিসেম্বরে।

ডলারকে পাশ কাটিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালুর দিনে বাংলাদেশ থেকে ১ কোটি ৬০ লাখ রুপির কৃষিপণ্য পাঠানোর এলসি খোলা হয়েছে। বিপরীতে ভারত থেকে ১ কোটি ২০ লাখ রুপির পণ্য আমদানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

চীনের মুদ্রা ইউয়ানের পর এবার ভারতের সাখে রুপিতে বাণিজ্য শুরু করল বাংলাদেশ। ভারতে এতদিন পন্য রপ্তানি করলে, দাম পাওয়া যেত ডলারে। এখন থেকে তা আসবে রুপিতে। সেই রুপি আবার বাংলাদেশ ব্যবহার করবে, ভারত থেকে পন্য কিনতে। এতে টাকা থেকে ডলার কেনা, আবার ডলার থেকে রুপিতে পণ্যের মূল্য পরিশোধ করার জটিলতা কমবে, বাঁচবে সময়।

বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন, আর ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই এই লেনদেন পরিচালনা করবে। বাংলাদেশি ব্যাংকগুলো ভারতের দুই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। এখন বাংলাদেশের আয় করা রুপি ওই অ্যাকাউন্টে জমা হবে। আবার সেখান থেকেই আমদানির খরচ মেটানো হবে।

Reneta

এই কার্যক্রম আরও গতিশীল এবং ব্যবসায়ীদের সহায়তা দিতে, ঢাকায় সোনালী আর ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে পৃথক হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ডলারবাণিজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT