চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে বাণিজ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডিম, ব্রয়লার মুরগি, সবজি,আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার ১৪ অক্টোবর বিকেল ৫ টায় বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে  ঢাকা মহানগরের কারওয়ান বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

সেসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কারওয়ান বাজারের কিচেন মার্কেটের চাল, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ডিম, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করেন।  সেসময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতির তথ্য জানতে চান।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে ডিমের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি সবজিসহ কিছু পণ্যের উৎপাদন নষ্ট হয়েছে। যার ফলে সাপ্লাই চেইনে কিছুটা ঘাটতির কারণে এ সব পণ্যের মূল্য কিছুটা বেড়েছে। তিনি ব্যবসায়ীদের যৌক্তিক লাভ করে ব্যবসা করার অনুরোধ জানান।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, উৎপাদনকারী, পাইকারী ও খুচরা বিক্রেতার মূল্যের ব্যবধান যেন সহনীয় পর্যায়ে থাকে তা টাস্কফোর্সের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। কেউ অতি মুনাফা বা সুযোগ বুঝে মূল্য বৃদ্ধি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও তিনি জানান পণ্যের মূল্য বেঁধে দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য সাপ্লাই চেইন ঠিক রাখতে শুল্ক কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে।

Reneta

সকলের সম্মিলিত সহযোগিতায় নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করার মাধ্যমে ভোক্তাদের স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পণ্যের দামবাজারবাণিজ্য উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT