চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের বাইরেও হৃদয়ের আত্মনিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: আঙুলে সেলাই লাগবে শুনে আঁতকে উঠেছিলেন তৌহিদ হৃদয়। তাহলে তো বিপিএল খেলতে পারব না! চিকিৎসককে এই কথাটিই বলেছিলেন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে যেভাবে রান করছিলেন, তাতে খেলার জন্য অনুনয় অস্বাভাবিক নয়।

তিন ইনিংসেই ফিফটি করা হৃদয়ের রক্তঝরা আঙুলে লেগেছে ৮টি সেলাই। দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেও চট্টগ্রামে উঠেছেন টিম হোটেলেই। স্ট্রাইকার্স কর্তৃপক্ষ ছুটি দিতে চাইলেও নেননি হৃদয়। হিলিংয়ের সময়টা কাটাবেন দলের সঙ্গে।

মাঠে যেমন একাগ্রতা, দেখিয়েছেন মাঠের বাইরেও। তার আত্মনিবেদনকে ‘স্পোর্টিং স্পিরিট’ হিসেবে দেখছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। দলটির মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান জানান এ তথ্য।

বিপিএলের ঢাকা পর্বে সিলেটের টানা চার জয়ে তিনটিতেই বড় অবদান হৃদয়ের। তিন ইনিংসে ব্যাট করে সবকটিতে করেছেন ফিফটি। তার সবশেষ ইনিংসটি ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের। ওই ম্যাচে ফিল্ডিং করার সময় বল ধরতে গিয়ে আঙুল রক্তাক্ত হয়।

খেলার ধরনে আমূল পরিবর্তন এনেছেন হৃদয়। নতুন দিনের আলোর দেখা মিলছে তার একেকটি শটে। টি-টুয়েন্টি ঘরানার ব্যাটিং যাকে বলে সেটিই করে চলছিলেন। আরও ঝলক দেখানোর আগে পড়লেন ইনজুরিতে। নতুনভাবে মেলে ধরা এ ক্রিকেটারকে মাঠের বাইরে থাকতে হবে আরও ১০ দিন। টুর্নামেন্টের প্লে-অফের আগে তাকে পেতে আশাবাদী সিলেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৌহিদ হৃদয়বিপিএল-২০২৩লিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিজেপি

মে ৪, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬

বন্ধ বস্ত্র ও পাট কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

মে ৪, ২০২৬

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

মে ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

কৃষক যত ধান দিবে তত ধানই কিনবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT