২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারসহ দেশে মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
রোববার (২ মার্চ) সকালে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬’১৫ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫।
জাতীয় ভোটার দিবসের উদ্বোধন আনুষ্ঠানে সিইসি আরও বলেন, দেশে অবাধে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন।
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে।







