বিনোদন

‘রে-বান’কে দেউলিয়া হওয়ার থেকে বাঁচিয়েছিলেন টম ক্রুজ

টম ক্রুজের ছবি, sunglasses পরা, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা টম ক্রুজের একটি ছবি, তিনি sunglasses পরেছেন এবং সিনেমার দৃশ্যের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সানগ্লাসের ব্র্যান্ডগুলোর একটি ‘রে-বান’। এই ব্র্যান্ডটিই দেউলিয়া হতে বসেছিল এক সময়। তবে শেষমেশ ‘রে-বান’ রক্ষা পেয়েছিল টম ক্রুজের কারণে।

আশির দশকের ঘটনা। বিখ্যাত সানগ্লাস কোম্পানি রে-বান এর ব্যবসায় নেমেছিল ধ্বস। আস্তে আস্তে দেউলিয়া হওয়ার পথে ছিল তারা। সেই দশকেই মুক্তি পেলো টম ক্রুজের রিক্সি বিজনেস, টপ গান, রেইন ম্যান। এই সিনেমাগুলোতে তিনি ব্যবহার করলেন রে-বান এর ওয়েফেরার ও অ্যাভিয়েটর সানগ্লাস।

টম ক্রুজের চোখের সানগ্লাস মন জয় করে নিল ভক্তদের। তারা সানগ্লাস কেনার জন্য ছুটলেন রে-বান এর শোরুমগুলোতে। এতে ৪০% শতাংশ বিক্রি বেড়ে গেলো কোম্পানিটির।

রে-বান যখন ডুবতে বসেছিল তখন বছরে বিক্রি হতো মাত্র ২ লাখ সানগ্লাস। আর টম ক্রুজ পরার পরে সেই সানগ্লাসের বিক্রি বেড়ে বছরে ৪.৫ মিলিয়ন-এ দাঁড়ায়। বলা হয়ে থাকে, টম ক্রুজ একাই বাঁচিয়েছিলেন রে-বান এর মতো বিখ্যাত কোম্পানিকে।

টম ক্রুজের অভিনয় ক্যারিয়ার শুরু হয় ১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ ও ‘ট্যাপস’ সিনেমায় কাজের মাধ্যমে। এই দুটি সিনেমায় তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।

টম প্রথম কেন্দ্রীয় চরিত্রে কাজ করেন ১৯৮৩ সালে ‘লসইন ইট’ নামের একটি কমেডি সিনেমায়। এরপর থেকে টম ক্রুজ একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে এসেছেন।

সূত্র: কইমই

বিষয়:টম ক্রুজ সানগ্লাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…