প্রেমিকার জন্য রেস্তোরাঁর পুরো ফ্লোর ভাড়া করলেন টম ক্রুজ!

প্রেমিকার জন্য রেস্তোরাঁর পুরো ফ্লোর ভাড়া করলেন টম ক্রুজ! এর সাথে সম্পর্কিত ছবি, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিছুদিন ধরেই টম ক্রুজের সঙ্গে শোনা যাচ্ছে এলসিনা খায়রোভার নাম। তাদের প্রেমের গুঞ্জন এখন খবরের শিরোনামে। সম্প্রতি কথিত এই প্রেমিকার সঙ্গে ডেটিংয়ের জন্য রেস্তোরাঁর পুরো একটি ফ্লোর ভাড়া করেছেন টম ক্রুজ।
এলসিনা খায়রোভার সাথে লন্ডনের অন্যতম বিলাসবহুল রেস্তোরাঁ নোভিকভ রেস্টুরেন্টে ডিনারে গিয়েছিলেন টম ক্রুজ। সেখানে তিনি একটি সম্পূর্ণ ফ্লোর ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, টম ক্রুজ যে খায়রোভার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তা তাদের দেখেই মনে হয়েছে। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে বসেছিলেন তারা। খায়রোভা পরেছিলেন ঝকমকে পোশাক। সাথে কালো রঙের ফার কোট। টম ক্রুজের নিরাপত্তারক্ষীরা অভিনেতার কাছেই ছিলেন।
আরও জানা গেছে, টম ক্রুজ অর্ডার করেছিলেন লবস্টার, সি ফুট এবং সুশি। নানা ধরণের ফেন্সি মকটেইল ছিল খাবারের সাথে। রেস্তোরাঁর যেই কর্মী খাবার পরিবেশন করেছেন, তাকে ১০০ ডলার বখশিশও দিয়েছেন অভিনেতা।
৩৬ বছর বয়সী সাবেক মডেল এলসিনা একজন বিশিষ্ট রাশিয়ান এমপির কন্যা। তিনি ধনকুবেরের দিমিত্রি টেস্টকভের সাবেক স্ত্রী।
মিমি রজার্স, নিকোল কিডম্যান এবং কেটি হোমসকে বিয়ে করেছিলেন টম। এছাড়াও অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, গায়িকা শের, মেলিসা গিলবার্টসহ আরও অনেক তারকার সাথে প্রেম করেছেন টম।
সূত্র: কইমই






