চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন শ্রীলেখা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

প্রতারণার ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ঠিক তার একদিন আগেই এই অঘটনের শিকার হন অভিনেত্রী!

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সূত্রে জানা গেছে, কদিন আগেই একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে। সেই কলটি ধরতেই ফোনের অপর পাশ থেকে জনৈক ব্যক্তি অভিনেত্রীকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লাখ টাকা খোয়া যায় শ্রীলেখার।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে এই তারকা লেখেন, জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার ঘটনায় নিজের উপর ক্ষুব্ধ শ্রীলেখা আরও লেখেন, নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাববো না!

এ প্রসঙ্গে আনন্দবাজারকে শ্রীলেখা বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। তারা পদক্ষেপ নিচ্ছেন।’

সূত্র: আনন্দবাজার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টলিউড অভিনেত্রীশ্রীলেখা মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT