ধানমন্ডিতে প্রথম জানাজা, ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন তোফায়েল আহমেদের

ছবি: হাসপাতালে তোফায়েল আহমেদের মরদেহ
উনসত্তরের গণ–অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার ১ জুন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবারের সদস্যরা জানান, কিছুক্ষণের মধ্যে মরদেহ ধানমন্ডির ১২/এ এলাকার তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে মরদেহের গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
সব ঠিকঠাক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় আবার জানাজা শেষে দাফন করা হবে।
বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।






