শিক্ষা

রাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

রাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করতে আসছেন শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত রাকসু নির্বাচন এবং সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়ন তুলেছেন ৪৭৯ জন প্রার্থী। দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার মাত্র ত্রিশটি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। নির্বাচন কার্যালয় বলেছিল বাকি থাকা ৪৪৯ টি মনোনয়ন ফরম আজকে জমা হবার কথা রয়েছে। এর মধ্যে সিনেটের মনোনয়ন রয়েছে ৮৪টি , এবং রাকসুর ৩৯৫ টি। প্যানেল ভিত্তিক ফরম তুলেছেন ২১৪ জন।

অতিরিক্ত ভিড় বাড়ার আশঙ্কায় এখানে দুইটি ডেস্কে মনোনয়ন ফরম দাখিল করা যাচ্ছে। নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলছেন, ডোপ টেস্টে পজিটিভ আসা পুলিশি মামলার আসামিরা ভোটে প্রার্থী হতে পারবেন না। যাচাই-বাছাইয়ে এ বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে হল সংসদ নির্বাচনে ১৭ টি হল থেকে মনোনয়ন তুলেছেন ৭৫৪ জন প্রার্থী। দাখিলের শেষ দিনে হলগুলোতেও মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা।

রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে ৮-৯ সেপ্টেম্বর।

প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ১০ সেপ্টেম্বর, প্রত্যাহার করা যাবে ১৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর।

রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। সেই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…