বাংলাদেশ

হাদির ওপরে হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন তাসনিম জারা ও হাসনাত আব্দুল্লাহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদির ওপরে হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসামিদের ধরার প্রক্রিয়া চলমান, আসামিরা দ্রুত ধরা পড়বে বলে আমরা আশাবাদী।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা বিষয়ক কমিটির গঠন করে দেওয়া হয়েছে।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি ছবি প্রকাশ করে সন্দেহভাজনকে শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, প্রকাশিত ছবির ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই বিষয়ে যোগাযোগের জন্য ডিএমপি দুটি নম্বর দিয়েছে- ডিবি (মতিঝিল): ০১৩২০-০৪০০৮০ এবং ওসি (পল্টন): ০১৩২০-০৪০১৩২।

ওসমান হাদির ওপরে সন্দেহভাজন হামলাকারী
ওসমান হাদির ওপরে সন্দেহভাজন হামলাকারী

শুক্রবার বিজয়নগরের বন্ধ কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়:ওসমান হাদি স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…