চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

নিরাপত্তা উদ্বেগের কারণে সমস্ত ফেডারেল সরকার মালিকানাধীন ডিভাইস থেকে টিকটক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বেশ হতাশা ব্যক্ত করেছে টিকটক কর্তৃপক্ষ। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় টিকটক জানিয়েছে,“অস্ট্রেলিয়া রাজনীতি দ্বারা চালিত, বাস্তব দ্বারা নয়।”

সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে অস্ট্রেলিয়াসহ তথাকথিত ফাইভ আইজ ইন্টেলিজেন্স শেয়ারিং নেটওয়ার্কের সকল সদস্য রাষ্ট্র অর্থাৎ, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং নিউজিল্যান্ড তাদের সরকারি ডিভাইস থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে। এছাড়াও ফ্রান্স, বেলজিয়াম এবং ইউরোপীয় কমিশন এর আগে একই ধরণের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

গত বছরের শুরুর দিকে, চীন তার রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিতে পশ্চিমা নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ন করার জন্য ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করতে বাইটড্যান্স লিমিটেডের মালিকানাধীন বেইজিং-ভিত্তিক কোম্পানি টিকটককে ব্যবহার করছে এমন অভিযোগ করে বসে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সেই অভিযোগের সত্যতার পাল্লাকেই ভারি করছে বলে ধারণা করা হচ্ছে।

টিকটকের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জেনারেল ম্যানেজার লি হান্টার বলেছেন, টিকটককে আলাদাভাবে দেখা উচিত নয়। তিনি একটি বিবৃতিতে বলেন, “টিকটক কোনোভাবে অস্ট্রেলিয়ানদের জন্য নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে, তার কোনও প্রমাণ নেই। একে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিন্নভাবে দেখার কোন কারণ নেই।”

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিদেশী হস্তক্ষেপ জনিত গবেষণার প্রতিবেদন হাতে পেয়েছে এবং টিকটকের সুপারিশগুলি তাদের বিবেচনাধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটিকটকটিকটক নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT