চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাতীয় নিরাপত্তার ভিত্তিতে আদালত কর্তৃক নিষিদ্ধের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রে ফের চালু হয়েছে জনপ্রিয় অ্যাপস টিকটক।

সোমবার (২০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন যে আজ সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের পরেই তিনি টিকটক পুনর্বহালে নির্বাহী আদেশে সই করবেন। এমনটি বলার পরেই যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকটক চালু হয়েছে।

এর আগে, রোববার যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা চালুর কয়েক ঘণ্টা আগেই অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। অ্যাপে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন যুক্তরাষ্ট্রের ইউজাররা।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন ইউজাররা যখন টিকটকে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে এই বার্তাটি দেখানো হয়, দুঃখিত। এ মুহূর্তে টিকটকের সেবাগুলো চালু নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এর অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারছেন না।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটকট্রাম্পের প্রতিশ্রুতিবাইটড্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬

নাঈম ইসলামকে পুলিশের মারধর, বিসিবির নিন্দা ও তদন্ত দাবি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT