চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২৬
বিনোদন
A A

দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স নিয়ে অভিযোগ তুললেন নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম হয়নি!

স্টার সিনেপ্লেক্স এর বিরুদ্ধে এই অভিযোগ নতুন কিছু নয়। প্রায়শই এই আধুনিক সিনেমা হলটির অনলাইন টিকিট কাটা নিয়ে হয়রানিতে পড়েন দর্শকরা।

অভিযোগ তুলে অমি লিখেছেন, হটলাইনে যোগাযোগ করলে বলা হয়, “টাকা কেটে গেলে টিকিট কনফার্ম।” কিন্তু ফিজিক্যাল কাউন্টারে গিয়ে দেখা যায়, সার্ভারের ত্রুটির কারণে বুকিং কনফার্ম হয়নি। গ্রাহকদের জানানো হয়, কেটে নেওয়া টাকা সাত কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

Banglabid

অমি প্রশ্ন তুলেছেন, “সার্ভার সমস্যা থাকলে কীভাবে পেমেন্ট কেটে নেওয়া হলো?” সময়ের অপচয়কে উল্লেখ করে লিখেছেন, “টাকার চেয়ে বড় বিষয় হলো সময়ের মূল্য।”

অমি এই ঘটনায় সিনেমা হলে গ্রাহক হয়রানি, দুর্নীতি ও অনিয়ম বন্ধের আহ্বান জানিয়েছেন।

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে রাজধানীবাসী সবচেয়ে বেশি ভিড় জমাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাতে। বহু দর্শক টাকা পরিশোধ করে টিকেট না পাওয়ার অভিযোগ এনেছেন।

Reneta

সেই অভিযোগের প্রেক্ষিতে একদিন আগে সিনেপ্লেক্স তার ফেসবুক পেজে জানায়, প্রিয় দর্শক যদি অনলাইন টিকিটিং-এ কোনো সমস্যার সম্মুখীন হন, অনুগ্রহ করে আমাদের ইমেইল করুন [email protected]এ অথবা আপনার কন্টাক্ট নম্বর ও পেমেন্টের স্ক্রিনশটসহ আমাদের ইনবক্স করুন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।

তবে এমন বার্তার পরও অনেকেই অনলাইনে বলছেন, টিকিট বুকিংয়ের টাকা কেটে নেয়া হলেও টিকিট প্রাপ্তির বিষয়টির কোনো সুরাহা হয়নি৷ শুধু তাই নয়, সেই পোস্টেও বহু মানুষ জানাচ্ছেন অভিযোগ৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাকাজল আরেফিন অমিলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্সের চোখে হারটা প্রথম দিনেই, বাংলাদেশকে দিলেন কৃতিত্ব

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT