জনপদ

গুলি ও ধারালো অস্ত্রের কোপে তিন যুবদল নেতাকর্মী আহত

গুলির ঘটনায় আহত যুবদল নেতাকর্মীদের হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলির ঘটনায় আহত যুবদল নেতাকর্মীদের হাসপাতালে নেওয়া হচ্ছে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সহোদর যুবদলের নেতাকর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহত ৩ সহোদর হলেন—ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০) কাবিল হোসেন (৫২) শফিকুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিল। এসময় হঠাৎই মোটর সাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে রেখে যায়।

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।

নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করার আশ্বাস দেন তিনি।

বিষয়:গুলিবিদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…