কক্সবাজার

উখিয়া ক্যাম্পে তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ

উখিয়ায় রোহিঙ্গা শিবিরের অসংখ্য ঝুপড়ি ঘর ও একটি বড় গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে প্রধান মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ জুন) ভোরে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— কুতুপালং ক্যাম্পের ইউসুফ আলীর ছেলে প্রধান মাঝি (নেতা) নুর মোহাম্মদ, রুহুল আমিন এবং বালুখালী ক্যাম্পের নুরুল আলম।

আহতদের মধ্যে দু’জনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে এবং একজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছেন তাদের চিহ্নিত করে হামলা করছে সন্ত্রাসী গ্রুপ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…