অবস্থান কর্মসূচি: গণতন্ত্র মঞ্চের ৩ জন আটক

পুলিশের সদস্যরা গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পুলিশের নিষেধাজ্ঞা উপক্ষো করে গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ৩ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং ছাত্রলীগের লাঠিসোটাধারীরা জমায়েত হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



