প্রবাস সংবাদ

কুয়েত এয়ারপোর্টে বাংলাদেশিসহ তিন যাত্রীর মৃত্যু

কুয়েত এয়ারপোর্টে বাংলাদেশিসহ যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত এয়ারপোর্টে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যাত্রীরা চেক-ইন ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশারফ হোসেন: বিমানে উঠার আগেই কুয়েত বিমানবন্দরে গত এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানায়, গত ৩১ আগস্ট কুয়েত বিমানবন্দরে টার্মিনাল, ৪ এ বোর্ডিং-এর পূর্বে একজন বাংলাদেশি ঢাকামূখী যাত্রীর মৃত্যু হয়। মৃত ব্যাক্তির পরিচয় জানানো হয়নি।

মৃতদেহ সরিয়ে পরীক্ষার জন্য ফরেনসিক মেডিসিন অফিসে স্থানান্তর করা হয়।

অপরদিকে বিমানে উঠার আগেই গতকাল ১ সেপ্টেম্বর টার্মিনাল ১-এ একজন ভারতীয় যাত্রীর মৃত্যু হয়। কয়েকদিন পূর্বে আরেকজন পাকিস্তানি নারী যাত্রী স্বামীর সঙ্গে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েত বিমানবন্দরে টার্মিনাল ১-এ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত যাত্রীদের নাম পরিচয় প্রকাশ করেনি দেশটির গণমাধ্যম।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…