আদালত

আত্মসমর্পণ করলেন ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা

বাংলাদেশের সংবাদ বিশ্লেষক মহিলারা ও একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ বিশ্লেষকদের ছবি, যারা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের করা হত্যা মামলায় তার বোন, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান এবং হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন উচ্চ আদালতের নির্দেশে সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেছেন।

আজ বুধবার ৩ এপ্রিল তারা আদালতে আত্মসমর্পণ করেন।

এর আগে, গত ৩১ মার্চ তাদের তিনজনকে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক তার বড় বোন ও ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও তাদের মা শাহনাজ রহমানসহ ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে চারটি মামলা করেছেন।

বিষয়:আত্মসমর্পণ ট্রান্সকম গ্রুপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…