অপরাধ

আনসারের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আনসার বাহিনীর লোগো, সবুজ ও লাল পটভূমিতে সোনালী লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার বাহিনীর লোগো, সবুজ ও লাল পটভূমিতে সোনালী লোগো, যা বাংলাদেশে নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বাহিনী প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিনজন কর্মকর্তাকে নাশতাকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এরমধ্যে একজন উপ-মহাপরিচালক ও দুজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ি ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদেরকে দায়িত্ব হতে বিরত রাখার আবশ্যকতা রয়েছে।

সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী তাদেরকে ১৭ সেপ্টেম্বর তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান চট্রগ্রাম রেঞ্জে সংযুক্ত এবং কাপ্তাই শিলছড়ি ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…