মিশর সীমান্তে তিন ইসরায়েলি সৈন্য নিহত

মিশর সীমান্তে নিরাপত্তা প্রাচীর ও নজরদারি টাওয়ার, সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিশর সীমান্তে দেশটির এক পুলিশ সদস্যের গুলিতে তিন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ৩ জুন ভোরে মিশরীয় সীমান্তে একটি সামরিক পোস্ট সুরক্ষিত করার সময় একজন মিশরীয় পুলিশ সদস্য গুলি করে একাধিক সেনাকে হত্যা করে।
তবে মিশরীয় সামরিক বাহিনীর দাবি, সীমান্ত সুরক্ষা বাধা অতিক্রম করায় মাদক পাচারকারীদের তাড়া করার সময় ইসরায়েলি বাহিনীর সাথে গুলি বিনিময় করেন একজন মিশরীয় সীমান্তরক্ষী।
এক বিবৃতিতে তারা জানায়, নিরাপত্তা বাহিনীর একজন সদস্য মাদক চোরাকারবারীদের তাড়া করছিল। ধাওয়া চলাকালীন বন্দুক যুদ্ধ শুরু হয়। ইসরায়েল এবং মিশরের মধ্যে নিতজানা এবং আল-আওজা সীমান্ত ক্রসিংয়ের কাছে ঘটেছে।
মিশরের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকি বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার জন্য পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।



